সিলেটের জকিগঞ্জে পুলিশের চেকপোস্টে থামানো এক ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে, এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) রাত প্রায় ৮টা ৪৫ মিনিটে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জকিগঞ্জ টু সিলেট সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় জকিগঞ্জ উপজেলার দুপরিপাড় এলাকার সায়েব আলীর ছেলে আলী আহমদ (২২) এবং ষাটশৌলা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে নুরুল আমিন (২০) কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।