সিলেট মহানগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে একদিনে ৮১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের অনিয়মের কারণে এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশ জানায়, বুধবার (২৯ এপ্রিল) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে ৩৮টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং আরও ৪৩টি গাড়ি আটক করা হয়। এ হিসেবে মোট ৮১টি যানবাহন এ অভিযানের আওতায় আসে।
মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে একটি প্রাইভেটকার, ১০টি সিএনজি, ২১টি মোটরসাইকেল এবং অন্যান্য ৬টি যানবাহন। আটক করা যানবাহনের মধ্যে ৩টি প্রাইভেটকার, ৮টি সিএনজি, ৩০টি মোটরসাইকেল এবং অন্যান্য ২টি যানবাহন রয়েছে।
ট্রাফিক পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নিয়ম মানতে বাধ্য করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।