প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ ২১:১০ (বৃহস্পতিবার)
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১,০৩৫ শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১ হাজার ৩৫ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে সরাসরি আবেদন করতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীদের শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

শারীরিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে ২০২৬, সকাল ৯টায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৯ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ২১ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ২০০ টাকার ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ক্রসড পোস্টাল অর্ডার জমা দিতে হবে।

আবেদন ফি বাবদ ২০০ টাকা সংশ্লিষ্ট সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজারের অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/ক্রসড পোস্টাল অর্ডার করতে হবে।

আগ্রহী প্রার্থীদের নিজ জেলার পাশে উল্লেখিত সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে।

বিস্তারিত তথ্য ও আবেদন ফরম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সংগ্রহ করা যাবে।