প্রকাশিত : ০১ মে, ২০২৬ ২০:২৯ (শুক্রবার)
 সিলেটে কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষার সময় পরিবর্তন

ছবি: ইমজা নিউজ

আবহাওয়াজনিত কারণে সিলেট জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ এর লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ মে ২০২৬ সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আবহাওয়ার কারণে পরীক্ষাটি একই দিনে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জেলা পুলিশ, সিলেটের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।