প্রকাশিত : ০৭ মে, ২০২৬ ১৯:৩৫ (শুক্রবার)
সিলেটসহ সারাদেশে দোকানপাট নিয়ে নতুন ঘোষণা: বাড়লো সময়

শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৭টায় বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। তবে এবার আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে আবেদন করেছিলাম। সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। পাশাপাশি আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।’

এর আগে, গত ৩ এপ্রিল থেকে জ্বালানিসংকটের কারণে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে গত ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা বাড়িয়ে তা সন্ধ্যা ৭টা করা হয়।