ছবি: সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট-এ ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ জুবায়ের আহমদ (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ মে) সকালে চুনারুঘাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমকান্দি আবু হুরায়রা নুরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত জুবায়ের আহমদ বাহুবল উপজেলার রামশ্রী গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো সকালে সে মসজিদে আরবি পড়তে যায়। নিয়মিত শিক্ষক অনুপস্থিত থাকায় বদলি শিক্ষক হিসেবে জুবায়ের আহমদ শিক্ষার্থীদের পাঠদান করছিলেন।
পাঠদান শেষে সকাল আনুমানিক ৮টার দিকে তিনি কয়েকজন ছাত্রীকে টিফিন বাটি ধোয়া ও মাদ্রাসা পরিষ্কারের কথা বলে পাশের একটি মাদ্রাসায় নিয়ে যান। পরে কৌশলে অন্য ছাত্রীদের বাইরে পাঠিয়ে দিয়ে ওই ছাত্রীকে নিজের কক্ষে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে জুবায়ের আহমদ ছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে তার পরনের কাপড় খুলতে চেষ্টা চালান। এসময় ছাত্রীর চিৎকার ও বাইরে থাকা সহপাঠীদের ডাকাডাকিতে তিনি দরজা খুলতে বাধ্য হন। পরে ভুক্তভোগী দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
এ ঘটনায় ছাত্রীর বাবা মোঃ জামাল মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
বাংলাদেশ পুলিশ-এর চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।