প্রকাশিত : ১২ মে, ২০২৬ ১৫:২০ (মঙ্গলবার)
সিলেটে অর্ধশত মোটরসাইকেলসহ আ/টক শতাধিক যানবাহন

সিলেট মহানগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে একদিনেই শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে ৭৫টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১০৩টি যানবাহন আটক করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক বিভাগের অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। মামলার আওতায় আনা যানবাহনের মধ্যে রয়েছে ৪টি ট্রাক, ৭টি প্রাইভেটকার, ১৬টি সিএনজি, ৩৯টি মোটরসাইকেল এবং অন্যান্য ৯টি যানবাহন।

অন্যদিকে আটক করা যানবাহনের মধ্যে রয়েছে ১টি ট্রাক, ৬টি প্রাইভেটকার, ২৯টি সিএনজি, ৫১টি মোটরসাইকেল এবং অন্যান্য ১৬টি যানবাহন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, মহানগরীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন লঙ্ঘন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।