প্রকাশিত : ১২ মে, ২০২৬ ২০:২৩ (বুধবার)
বন অধিদপ্তরে ৩৮২ জনের নিয়োগ, আবেদন ১০ জুন পর্যন্ত

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ফরেস্টার পদে ৩৮২ জনকে নিয়োগ দেওয়া হবে।

সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলা (লেভেল-১)-এ সংরক্ষিত নির্ধারিত বাক্সে সরাসরি জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বন অধিদপ্তরে একটি পদে মোট ৩৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। এটি সরকারি চাকরি এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৭ মে ২০২৬ থেকে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি বন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বন অধিদপ্তর -এ পাওয়া যাবে।

চাকরিপ্রত্যাশীদের জন্য এটি সরকারি চাকরিতে যুক্ত হওয়ার একটি বড় সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।