প্রকাশিত : ১৩ মে, ২০২৬ ২১:০১ (বৃহস্পতিবার)
আইজিপি ব্যাজ পেলেন সিলেটের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন

ছবি: সংগৃহীত

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘আইজিপি ব্যাজ’ (পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ) অর্জন করেছেন সিলেট জেলা ডিবির অফিসার ইনচার্জ (প্রশাসন) আনোয়ার হোসেন। পুলিশ বাহিনীতে অসামান্য অবদান, প্রশংসনীয় কাজ, সাহসিকতা এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করেন।

গৌরবময় এই অর্জনে আনোয়ার হোসেন মহান সৃষ্টিকর্তার নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাফল্যের এই মাহেন্দ্রক্ষণে তিনি সিলেট জেলার পুলিশ সুপারসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনার জন্য বিশেষ ধন্যবাদ জানান। সেই সাথে তিনি সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

সিলেট জেলা ডিবির অফিসার ইনচার্জ (প্রশাসন) আনোয়ার হোসেন মনে করেন সকলের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই কঠিন পথচলা সম্ভব হতো না। দেশ ও জাতির সেবায় নিজেকে আরও দৃঢ়ভাবে নিয়োজিত রাখতে তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।