প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ১৭:২৭ (সোমবার)
বিছনাকান্দি পাথর কোয়ারী পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার

সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারীগুলোকে পরিবেশ রক্ষা করে সীমিত আকারে ইজারা প্রদানের লক্ষ্যে সরকারের গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যে পরিদর্শন শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই কমিটি সীমান্ত নদীর পলি জমা, নদী ভাঙন এবং সার্বিক পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা করছে।

রোববার (১৭ মে) সকালেও সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান আহ্বায়ক হিসেবে বিছনাকান্দি পাথর কোয়ারী সরজমিন পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: নুরে জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকির হোসাইন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ, পরিবেশ অধিদপ্তর ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োজিত কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যারা ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক রেজওয়ান রাজু, সদস্য জৈন উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।