সিলেটে পুলিশের কঠোর অভিযানে ৩২ ঘন্টায় ৭৬ জনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের সাথে জড়িতসহ মেট্রো অধ্যাদেশে তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, রোববার (১৭ মে) ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানা ও ডিবির পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট কার্যক্রম এবং মেট্রো অধ্যাদেশে মোট ৪৪ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে নিয়মিত মামলায় ১০ জন, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং মাদক সংশ্লিষ্ট অভিযোগে ৩ জনকে আটক করা হয়। এ সময় শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে ১১৭ বস্তায় ৩৫১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। পাশাপাশি মেট্রো অধ্যাদেশে আরও ২৬ জনকে আ/টক করা হয়।
এরপর সোমবার (১৮ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে মহানগরের বিভিন্ন স্থানে মোট ৩২ জনকে আ/টক করা হয়েছে।
পুলিশ জানায়, এ সময় নিয়মিত মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদকসেবী ৫ জন, সন্দেহজনক ৬ জন, ছিনতাইয়ের অভিযোগে ২ জন এবং জুয়া খেলার অভিযোগে ৯ জনকে আ/টক করা হয়। একই সঙ্গে অভিযান চালিয়ে ২৯ বোতল বিদেশি মদ ও ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া মেট্রো অধ্যাদেশে আরও ২ জনকে আ/টক করা হয়।
আ/টককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান রয়েছে।