ছবি: সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দৈনিক যুগান্তর অনলাইনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র সাব-এডিটর পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আগামী ২৩ মে ২০২৬-এর মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের অনুবাদে দক্ষ হতে হবে। পাশাপাশি যেকোনো ধরনের সংবাদ অ্যাডভান্সড এডিটিংয়ে পারদর্শী হতে হবে। সব ক্যাটাগরির সংবাদ তৈরি, সম্পাদনা, স্ক্রল থেকে তথ্য নিয়ে দ্রুত ক্রসচেক করে নিউজ প্রস্তুত করার সক্ষমতাও থাকতে হবে।
এ ছাড়া স্বীকৃত কোনো অনলাইন সংবাদমাধ্যমে সিনিয়র সাব-এডিটর হিসেবে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সাম্প্রতিক নিয়মাবলী সম্পর্কে আপডেট থাকা, বিশেষ করে ফেসবুক কমিউনিটি গাইডলাইন বিষয়ে জ্ঞান থাকাও আবশ্যক যোগ্যতার মধ্যে অন্তর্ভুক্ত।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ মে ২০২৬-এর মধ্যে hr@jugantor.com ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন।
সংবাদমাধ্যমে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি একটি ভালো সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।