প্রকাশিত : ১৯ মে, ২০২৬ ১৫:০৯ (বুধবার)
সিলেটের জালালাবাদ থানাধীন ২ নম্বর হাটখোলা ইউনিয়নের নন্দীরগাঁও গ্রামে সোমবার (১৮ মে) বিকেলে অভিযান চালিয়ে একাধিক মামলায় অভিযুক্ত ও সাজাসহ ৯টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত পাইকরাজ এলাকার আলতা মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৪০), যিনি সুজন ডাকাত নামেও পরিচিত। পুলিশ বলছে, তিনি সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি।
শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুশফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।