প্রকাশিত : ১৯ মে, ২০২৬ ২১:৫৩ (বুধবার)
তাহিরপুরে পুনর্বাসনভিত্তিক বন্যার আগাম সাড়াদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে ইউনিয়ন পর্যায়ে পুনর্বাসনভিত্তিক বন্যার আগাম সাড়াদান, আগাম সতর্কীকরন বার্তা প্রদান, প্রস্ততি ও পরিকল্পানা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৯ মে) ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি চতুর্ভুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে (সিএনআরএস) ইউনিয়ন সমন্ময়কারী মো. তাজ মামুদ এর সঞ্চালনায় ও বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান হাজী এম ইউনুস আলীর সভাপতিত্বে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় ও বাস্তবায়নকারী সংস্থা (সিএনআরএস) উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর এসিস্ট্যন্ট প্রজেক্ট অফিসার আকবর বাদশা, মোশারফ হোসেন, সিএনআরএস- এর ইউনিয়ন সমন্ময়কারী তৌফিকুল ইসলাম, বিনয় ভূষন চৌধুরী, ইঞ্জিনিয়ার মিশু, দক্ষিণ বড়দল ইউপি প্রশাসনিক কর্মকর্তা কানু রঞ্জন তালুকদার, কাউকান্দি চতুর্ভুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন পারভেজ, ইউপি সদস্য শামছুল আলম, মাহবুব আলম, সামায়ুন আহমদ, জুয়েল মিয়া, রোপন মিয়া, দৈনিক ভোরের কাগজ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাহাদ হাসান মুন্না প্রমুখ-সহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।