প্রকাশিত : ২০ মে, ২০২৬ ২২:২৬ (বৃহস্পতিবার)
সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (২০ মে) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৭ মিলিমিটার। আর বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৬ দশমিক ৮ মিলিমিটার।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।