প্রকাশিত : ২১ মে, ২০২৬ ১৪:৩২ (বৃহস্পতিবার)
সিলেটে প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক বুধবার (২০ মে) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মোট ১৯১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এর মধ্যে ৯৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং ৯৩টি যানবাহন আটক করা হয়েছে।

মামলা প্রদানকৃত ৯৮টি যানবাহনের মধ্যে ট্রাক ৮টি, প্রাইভেটকার ৫টি, সিএনজি ২০টি, মোটরসাইকেল ৬০টি এবং অন্যান্য যানবাহন ৫টি রয়েছে। 

অন্যদিকে আটককৃত ৯৩টি যানবাহনের মধ্যে ট্রাক ২টি, প্রাইভেটকার ২টি, সিএনজি ২১টি, মোটরসাইকেল ৫৫টি এবং অন্যান্য যানবাহন ১৩টি অন্তর্ভুক্ত রয়েছে।