প্রকাশিত : ২২ মে, ২০২৬ ১৪:৫১ (শনিবার)
সিলেটে এক মাদকসেবির ছুরিকাঘাতে এক র্যাব সদস্য নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে কীন ব্রীজ এলাকায়। সিলেট কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বেলা ১২ টার দিকে এক মাদকসেবিকে ধরতে ধাওয়া করে পুলিশ। দৌড়ে যাবার সময় সাদা পোষাকে থাকা এক র্যাব সদস্য তাকে আটকানোর চেষ্টা করে। সে সময় তাকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে তোপখানা এলাকায় একটি বাসায় গিয়ে এক শিশুকে গলায় ছুরি ধরে জিম্মি করে। পরে তাকে অনেক চেষ্টায় আটক করে পুলিশ। আহত র্যাব সদস্যকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিস্তারিত আসছে...