ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ফিরতি যাত্রা নিশ্চিত করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
শনিবার (২৩ মে) বিক্রি করা হবে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।
রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে।
যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের ঈদ উপলক্ষ্যে নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে। এছাড়া আগামী ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।
রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে কেনা এসব অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। প্রতিজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটি বেশি টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।