প্রকাশিত : ২৩ মে, ২০২৬ ২২:১৯ (রবিবার)
সিলেটে পুনাকের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ছবি: এসএমপি।

সিলেটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বিকাল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর পুলিশ লাইন্স হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জীবন ও সাহিত্যকর্মের স্মরণে নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্র সিদরাতুল মুনতাহা। তিনি তাঁর বক্তব্যে শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে সুস্থ সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতিমনা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা কবিতা আবৃত্তি, গান, ছড়া ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলে।

উপস্থিত অতিথিবৃন্দ শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুনাক-এর সাংস্কৃতিক সম্পাদিকা জনাব পূজা দাশ রায়সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।