ছবি: সংগৃহীত
দেশের ৯টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে মোট ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের এসব স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা হলো—
রূপালী ব্যাংক পিএলসি- ৪৭১টি
অগ্রণী ব্যাংক পিএলসি- ২৪০টি
বাংলাদেশ কৃষি ব্যাংক- ৮০টি
কর্মসংস্থান ব্যাংক- ৩৯টি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- ৩২টি
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন- ২০টি
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ- ১১টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি- ৫টি
বেসিক ব্যাংক পিএলসি- ২টি
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক- ২টি
প্রবাসী কল্যাণ ব্যাংক- ১টি
বেতন ও সুযোগ-সুবিধা
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী এ পদের মূল বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এছাড়া অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক/সম্মান ডিগ্রিধারী হতে হবে।
এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুইটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
ও-লেভেল, এ-লেভেল ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের মৌখিক পরীক্ষার সময় শিক্ষা বোর্ড বা ইউজিসি থেকে সমমান সনদ জমা দিতে হবে।
বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
বাছাই প্রক্রিয়া
প্রার্থীদের তিন ধাপে পরীক্ষা নেওয়া হবে—
১. প্রাথমিক নির্বাচনী (MCQ)
২. লিখিত পরীক্ষা
৩. মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র প্রদর্শন ও সত্যায়িত কপি জমা দিতে হবে।
আবেদন ও ফি
আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ফি ২০০ টাকা, যা ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’-এর বিল পে অপশনের মাধ্যমে জমা দিতে হবে। অনগ্রসর নাগরিক গোষ্ঠীর প্রার্থীদের জন্য ফি ৫০ টাকা নির্ধারিত হলেও প্রথমে ২০০ টাকা জমা দিয়ে পরে নির্ধারিত প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ ফেরত নেওয়া যাবে।
গুরুত্বপূর্ণ সময়সূচি
অনলাইনে আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬ রাত ১১:৫৯ মিনিট
ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাইয়ের শেষ সময়: ২৩ জুন ২০২৬ রাত ১১:৫৯ মিনিট।