প্রকাশিত : ২৫ মে, ২০২৬ ১৩:৫৩ (সোমবার)
প্রবাসে লোক পাঠানোর নামে প্রতার.ণাকারীদের বিরুদ্ধে প্রবাসী কল্যাণমন্ত্রীর হুশিয়ারি

ছবি: ইমজা নিউজ

প্রবাসে লোক পাঠানোর নামে যেসব প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিচ্ছে   সেসব জাল চক্রের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন  সিলেটে প্রবাসী ও শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন  প্রবাসী কল্যান এবং  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

এসময় তিনি আরো বলেন, শ্রমিকদের সর্বোচ্চ সহযোগিতার লক্ষে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছে সরকার। 

এছাড়াও, সড়ক দুর্ঘটনায় সহ কর্মস্থলে বিভিন্ন দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারকে সহায়তার পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে মৃত শ্রমিকদের ব্যাপারেও সরকার সার্বিক সহযোগিতা করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

এর আগে চেক বিতরণ অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার  মোট ২০১ জন আহত ও নিহত  শ্রমিক পরিবারের মধ্যে ৬৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সর্বনিম্ন ১০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত শ্রমিক পরিবারকে বিতরণ করা হয়।
উল্লেখ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে   ঈদের আগে সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত হওয়া শ্রমিকের পরিবারের মধ্যে এ চেক বিতরণ করা হয়।