প্রকাশিত : ২৫ মে, ২০২৬ ১৯:০৬ (মঙ্গলবার)
সিলেটবাসীকে সিসিক প্রশাসকের ঈদের শুভেচ্ছা

ছবি: ইমজা নিউজ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটবাসীকে  শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সোমবার (২৫ মে) এক শুভেচ্ছা বার্তায় সিসিক প্রশাসক বলেন, ‘পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মূল শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা।’

তিনি বলেন, ‘আমি সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।’

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক নগর গড়ার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও নগর পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ কাজে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। আসুন, আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়তে সম্মিলিতভাবে কাজ করি।

মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন।