প্রকাশিত : ২৭ মে, ২০২৬ ১৩:৪২ (বৃহস্পতিবার)
সিলেটে মৃ.ত্যুহীন একদিন!

ছবি: ইমজা নিউজ

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এতে কিছুটা স্বস্তি ফিরেছে স্বাস্থ্য বিভাগে। তবে চলমান পরিস্থিতিতে এখনো উদ্বেগ কাটেনি।

বুধবার (২৭ মে) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেটে এ পর্যন্ত মোট ৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে সরাসরি হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন শিশু। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে নতুন করে কারো হাম শনাক্ত হয়নি বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন।

সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩২ জনে।