প্রকাশিত : ৩০ মে, ২০২৬ ২২:০৪ (রবিবার)
জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর ও ইকবাল আহমদ; উপদেষ্টা কামরুল হাসান শাহীন; যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, কোহিনুর আহমদ, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ ও জসিম উদ্দিন; সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বদরুল হোসেন চৌধুরী; ধর্মবিষয়ক সম্পাদক আল মামুন খান; গণশিক্ষাবিষয়ক সম্পাদক আজিজুর রহমান; সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম; সহ-কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আহমেদ রেজা; সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ ও মনিরুল ইসলাম তুরন; সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. নাজিম উদ্দিন; সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন পান্না; সহ-কৃষিবিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা; সহ-ধর্মবিষয়ক সম্পাদক আহমদ সোলায়মান; সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন; সদস্য জসিম উদ্দিন, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, উপদেষ্টা নুরুল আমিন দুলু, উপজেলা বিএনপি নেতা আকবর আলী ও রিফল আহমদসহ জেলা এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে আব্দুস সালাম টিপু, আব্দুস সামাদ লস্কর মুনিম, আজহার আলী অনীকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এদিকে, শাহাদতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।