ছবি: সংগৃহীত
ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকে (BBSCA UK)-এর উদ্যোগে সোমবার (১ জুন) পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ফখরুল আম্বিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজ নূর এবং সহ-সাধারণ সম্পাদক হেনা বেগম।
সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করেন সাংস্কৃতিক সম্পাদক হেলেন ইসলাম এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক ধনঞ্জয় পাল।
কমিউনিটির বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তি, পরিবারবর্গ এবং শিশু-কিশোরদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদ্য সমাপ্ত স্থানীয় নির্বাচনে বিজয়ী ১০ জন ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া কাউন্সিলরদের মধ্যে ছিলেন মিনারা বেগম, জ্যোৎস্না ইসলাম, সাইদা চৌধুরী, মেহেদী হাসান, ওয়ালিউর রহমান, শামীমা নাসরিন তন্বী, আবুল মনসুর এবং আমিনা আলীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আহবাব হোসেন, উপদেষ্টা আবুল কালাম আজাদ ছোটন, উপদেষ্টা শাহেদ আলী, সহ-সভাপতি শাহিন মোস্তফা, সহ-সভাপতি হাফসা ইসলাম, কোষাধ্যক্ষ শেখ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এলিন চৌধুরী এবং হেনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের প্রতিষ্ঠাতা মিছবাহ জামাল, অনুপম নিউজ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, মোঃ আমিনুর রহমান সোহেল, সৈয়দ সোহেল হায়দার, এনাম আহমেদ, ইকবাল আহমদ, ফারুক আহমদ, উদয় শংকর দুর্জয়, শাহিন চৌধুরী, দেওয়ার নূর চৌধুরী, রুকন উদ্দিন, রিতা হক, আলমগীর হোসেন, এনাম উদ্দিন, অশ্রু বৈরাগী, সোনিয়া, কাবেরী মুখার্জিসহ কমিউনিটির আরও অনেকে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন- সাদমান সাজিদ খান, আব্দুস শুকুর, সৈয়দা নাসিমা কুইন, জিয়াউর রহমান সাকলাইন, নাজমুল চৌধুরী, মুজিবুল হক মনি, মোস্তফা কামাল মিলন, শিশু শিল্পী স্নিগ্ধ রায় এবং কাজী আয়ান।
শিল্পীদের পরিবেশনায় বাংলা গান, আধুনিক সঙ্গীত এবং দেশাত্মবোধক গানের সমাহারে অনুষ্ঠানে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত দর্শক-শ্রোতারা শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন এবং করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করেন।
কবিতা আবৃত্তি করেন ফখরুল আম্বিয়া, হাফসা নুর, জ্যোতি সিদ্দিকা, ধনঞ্জয় পাল ও বাদল রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব ছিল অত্যন্ত বৈচিত্র্যময় ও প্রাণবন্ত। মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন সোমা গঙ্গা।
বাংলা নববর্ষ ও ঈদকে ঘিরে আয়োজিত এই মিলনমেলা প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।