ছবি: সংগৃহীত
জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে নিজের করা একটি মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের আমীর ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। আজ শুক্রবার (৫ জুন) সকালে নিজের ফেসবুক পেইজে এই দুঃখপ্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে মাওলানা হাবিবুর রহমান উল্লেখ করেন, ‘গতকাল জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটী ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয় নাই।
এর আগে বৃহস্পতিবার সমাবেশে বিএনপি সরকারের জন্মের ঠিক নেই বলে বক্তব্য দিয়েছিলেন এই জামায়াত নেতা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় এ নিয়ে সমালোচনা শুরু হয়।