প্রকাশিত : ০৬ জুন, ২০২৬ ১৩:৩২ (শনিবার)
সিলেটে এসএসসি পরীক্ষার্থীকে ব/লাৎ/কার: উপশহরে বৃদ্ধসহ আ/টক ২

সিলেটে এসএসসি পরীক্ষার্থীকে ব/লাৎ/কা/রের অভিযোগে বৃদ্ধসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম এসএসসি পরীক্ষার্থী। তার বয়স ১৫ বছর। অভিযুক্তরা তার পূর্বপরিচিত এবং তাদের সঙ্গে যাতায়াতের সম্পর্ক ছিল বলে জানা গেছে। গত ২৯ মে (শুক্রবার) কুরবানির ঈদের পরের দিন তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে অভিযুক্ত দুইজন সুবিদবাজার এলাকার লন্ডনী রোডে একটি বাসায় নিয়ে যায়।

সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ভিকটিম বিষয়টি তাৎক্ষণিকভাবে কাউকে না জানালেও পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

গতকাল শুক্রবার (৫ মে) বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা উপশহর এলাকা থেকে অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে উপশহর ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আটক দুইজনের একজনের বয়স ৭৯ বছর এবং অপরজনের বয়স ৩৫ বছর। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান।