প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ ১৩:০০ (মঙ্গলবার)
সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃ/ত্যু

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, প্রাদুর্ভাব শুরুর পর থেকে সিলেট বিভাগে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন রোগী।