প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ ১৭:০৬ (মঙ্গলবার)
সিলেটের পিটিআই হলো বিভাগের সেরা,  শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট আবুল কাশেম

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে পিটিআই, সিলেট। একইসঙ্গে শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবুল কাশেম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষা কার্যক্রমে উৎকর্ষতা, দক্ষ ব্যবস্থাপনা এবং মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এ অর্জন এসেছে। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ও নেতৃত্বকে এ সাফল্যের প্রধান ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

এ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত শিক্ষক ও প্রশিক্ষকদের মধ্যে আনন্দ ও সন্তুষ্টি দেখা গেছে। বিভিন্ন মহল থেকে মোঃ আবুল কাশেম এবং পিটিআই, সিলেটের এই সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শিক্ষা খাতে এ অর্জন ভবিষ্যতে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।