প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ ১৫:১৮ (বুধবার)
৩২ ঘণ্টায় সিলেটে কী ঘটলো, আ/টক ১৮৪ জন

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে সোমবার (৮ মে) থেকে আজ মঙ্গলবার (৯ মে) সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ১৮৪ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে আটক করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি, চোর এবং সন্দেহজনক ব্যক্তিরা রয়েছেন। এছাড়া মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ীও কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃত ১৮৪ জনের মধ্যে ১১০ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানকালে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকায় ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৯৩টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৫৬টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।