ছবি: সংগৃহীত
হৃদরোগে অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধিন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমানকে দেখতে গিয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টা নগরীর একটি বেসরকারী হাসপাতালে গিয়ে অসুস্থ মাওলানা আব্দুর রহমানের চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেলে তাকে ঢাকার একটি হাসপাতালে রেফার করা হয়েছে। সুস্থতায় কামনায় মাওলানা আব্দুর রহমানের পরিবার ও সংগঠনের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও সেক্রেটারী মোঃ ইয়ামির আলী, বিয়ানীবাজার উপজেলার সাবেক পূর্ব মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের ও সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন প্রমূখ।