প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ ১৪:৩০ (রবিবার)
গুমের নাটক করা বড় অপরাধ, শিবির নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে:  রাশেদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘গুমের নাটক’ সাজিয়েছে এবং এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খানের দাবি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন এবং পরে ওই নারীকে ভ্রুণ নষ্ট করতে বাধ্য করেছেন। এরপর তাকে বিয়ে না করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো হয়েছে। 

রাশেদ খান লিখেন. `শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান এক বিধবা নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে সেই নারীকে ভ্রুণ নষ্ট করতে বাধ্য করেছেন। এরপর বিধবা নারীকে বিয়ে না করে বরং গুমের নাটক সাজানো হয়। এরপর সরকারকে দোষারোপ করে শিবির মিছিল করেছে। তারা বলেছে, সরকার নাকি গুমের সংস্কৃতিতে ফিরে গিয়েছে। সবচেয়ে অবাক লেগেছে, বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বিবৃতি। তিনি দাবি করেছেন শিবির নেতা ধর্ষক জিসানকে নাকি অপহৃত করা হয়েছে। দেখেন, গুম বড়ধরনের অপরাধ। কিন্তু গুমের নাটক করাও বড় ধরনের অপরাধ। সুতরাং এই শিবির নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বর্তমানে জামায়াত-শিবির ঠিক আওয়ামীলীগের মত জালিম হয়ে উঠছে, কিন্তু তারা ধর্ষক জিসানের মত সবসময় ভিকটিম কার্ড খেলার চেষ্টা করে। খেয়াল করে দেখেন, তারা এখন আর আওয়ামীলীগের বিচার চায় না। কারণ তারা জানে তারা বর্তমানে আওয়ামীলীগের চরিত্রে অবতীর্ণ হয়েছে। এই বাংলাদেশে যারা আওয়ামীলীগের মত জালিম হতে চাইবে, তাদের বিরুদ্ধেও জনগণও কঠোর হিসেবেই অবতীর্ণ হবে!'