প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ ১৯:৩৮ (সোমবার)
সিলেটে হলিভিউ ইয়ুথ ক্লাব শামীমাবাদ’র কমিটি গঠন

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর শামীমাবাদের ঐতিহ্যবাহী সামাজিক ও যুব সংগঠন ‘হলিভিউ ইয়ুথ ক্লাব শামীমাবাদ’-এর ২০২৬ সালের নব-নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটির নতুন কমিটিতে জুবেদ আহমদ আমিরীকে সভাপতি এবং মোর্শেদ আহমদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মারুফ আহমদ ও সৈয়দ আবু মুছা, সহ-সভাপতি মোঃ শফিকুল হক, মোঃ আব্দুল করিম, অ্যাডভোকেট মোঃ রাশেদুল হক কামালী, সৈয়দ ময়েজ আহমদ ও আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক সাজন আহমদ, মোঃ আব্দুর রহমান হিমেল ও এস.এম. ফাহিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনজুর মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ ও সুহেল খান, দপ্তর সম্পাদক মুরাদ হোসাইন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক রুহেল আহমদ, অর্থ সম্পাদক সৈয়দ আওছাফ হোসেন টিপু, সহ-অর্থ সম্পাদক সৈয়দ শিহাব আহমদ, প্রচার সম্পাদক নয়ন আহমদ রনি, সহ-প্রচার সম্পাদক সৈয়দ নাসিম আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মুহতাসিম শাহরিয়ার সাকিব, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মঞ্জুরুল হাসান আবির, শিক্ষাবিষয়ক সম্পাদক মো: কামাল উদ্দিন চৌধুরী রিপন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আহনাফ মাহদি, ক্রীড়া সম্পাদক মোঃ ফরহাদ রানা, সহ-ক্রীড়া সম্পাদক শেখ শিব্বির, ধর্ম সম্পাদক সৈয়দ হাসান, কমিটির কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নাজমুল হুদা মিন্টু, সৈয়দ মাহফুজ আহমদ, মো: হাবিবুর রহমান পারভেজ, অনিক চন্দ, অপূর্ব ফাহিম রাফি, শিপন আহমদ শিপু, সৈয়দ তাকবির আলী, মোঃ মহিবুর রহমান সৌরভ এবং সৈয়দ মাকসুদ।

ঐতিহ্যবাহী ক্লাবটির গৌরবময় অতীত ঐতিহ্য বজায় রেখে শামীমাবাদ তথা সিলেট নগরীর সামাজিক উন্নয়ন, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে আরও গতিশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।