প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ ১৯:৫৮ (সোমবার)
মাধবপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৭ জুন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আগমন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইমরুল হাসান, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউন নবী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সড়ক ও জনপথের এসডিও মোঃ সালেহীন, পিডিএল এর প্রজেক্ট ম্যানেজার নাছির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, আতাউল মোস্তফা সোহেল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার, সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।