প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ ২০:৪৩ (সোমবার)
বিশ্বনাথে ১৩ মামলার আসামি দুর্ধ.র্ষ ডাকাত গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় অভিযান চালিয়ে ১৩টি মামলার আসামি হিসেবে অভিযুক্ত এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, জেলার অপরাধ দমন, মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। একই সঙ্গে চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতেও গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ জুন)  রাতে বিশ্বনাথ থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার ৪ নম্বর রামপাশা ইউনিয়নের নওধার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মোশাহিদ রাজু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোশাহিদ রাজুর বিরুদ্ধে সিলেটের বিশ্বনাথ থানা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল।

গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।