প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ ১৬:৫৩ (মঙ্গলবার)
সিলেটে নিয়ম না মানায় ১৮৫ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে মোট ১৮৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের পরিচালনায় এ অভিযানে ৯৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ৮৬টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ১৮৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে জানানো হয়েছে।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও জনবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।