ছবি: সংগৃহীত
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর ৫২টি পদে মোট ১ হাজার ৪৮৫ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২ জুন সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২৩ জুন বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
গুরুত্বপূর্ণ তথ্য
প্রতিষ্ঠান: সমাজসেবা অধিদপ্তর
পদের সংখ্যা: ৫২টি
জনবল নিয়োগ: ১,৪৮৫ জন
চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
আবেদনের মাধ্যম: অনলাইন
বয়সসীমা
২০২৬ সালের ১ জুন তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পর অথবা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
১ থেকে ৩৭ নম্বর পদ: ১১২ টাকা
৩৮ থেকে ৫২ নম্বর পদ: ৫৬ টাকা
আবেদনপত্র জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। জমাকৃত ফি ফেরতযোগ্য নয়।
প্রার্থীদের আবেদন করার আগে বিজ্ঞপ্তির শর্তাবলি ও যোগ্যতা সতর্কতার সঙ্গে পড়ে আবেদন করার পরামর্শ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।