প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ১৬:২৭ (রবিবার)
সিলেটের এক গ্রামের ৫ জন নি/হত: কাতারে দুর্ঘটনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার একই গ্রামের পাঁচজনসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর একজন ভারতীয় নাগরিক।

জানা গেছে, প্রবাসী এই শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।