প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ ২২:৫৯ (বৃহস্পতিবার)
তাহিরপুরে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে থানা সোর্পদ, এলাকায় উত্তেজনা

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় (২২) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে বাদাঘাট বাজারের মুক্তার মিয়ার তেলের দোকান থেকে তাকে পুলিশ কৌশলে হেফাজতে নেয়। এ সময় বানিজ্যকেন্দ্র বাদাঘাট বাজারে ধর্মপ্রাণ মুসল্লীসহ বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে তার বিচারের দাবিতে বিক্ষোভ করে। এ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করে।

জানা যায়, দীপ্ত রায় তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি পোস্ট করে। ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিকলে তাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে একদল উত্তেজিত লোকজন গড়কাটি গ্রামে দীপ্ত রায়ের বাড়ি, দোকান এবং স্থানীয় একটি মন্দির হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

তাহিরপুর থানার (ওসি) আমিনুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিষয়াট তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।