প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ ২১:১৯ (শুক্রবার)
ছাতকে পৃথক রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধিন বিএনপি সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নের প্রতি জোর দিয়েছে। এরই ধারাবাহিকতায় সুনামগগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদ বিভিন্ন ধরনের সংস্কার কাজ করে যাচ্ছে। ছাতক উপজেলার অবহেলিত জনপদের জনগণের জীবনমান উন্নয়নে এধরনের উন্নয়ন ও সংস্কার কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সুনামগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ছাতক উপজেলার তাজপুর পয়েন্ট থেকে নুরুল্লাপুর বাজার পর্যন্ত এবং কালারুকা পয়েন্ট থেকে আর্থানপুর পর্যন্ত পৃথক রাস্তা সংস্কার কাজের উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। উদ্বোধনকালে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা জানান, রাস্তা সংস্কার কাজ সম্পন্ন হলে তাজপুর ও নুরুল্লাপুর এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। এই ধরনের মহৎ উদ্যোগের জন্য জেলা পরিষদের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

উদ্বোধন কালে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেন, এলাকাবাসীর চলাচল সহজ ও নিরাপদ করতে জেলা পরিষদ ধারাবাহিকভাবে বিভিন্ন সড়কের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পৃথক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।