প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ ২০:০৬ (শনিবার)
সিলেট সদর উপজেলা জামায়াতের রুকন শিক্ষা সমাবেশ

ছবি: সংগৃহীত

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ‘ইসলামী আন্দোলনের পথ কোনকালেই সহজ ছিলনা। কারণ দ্বীন প্রতিষ্ঠার পথ জুলুম, নিপীড়ন ও শাহাদাতের পথ। সর্বোচ্চ ত্যাগের শপথ নিয়েই আমরা ইসলামী আন্দোলনে শামিল হয়েছি। এদেশে ইসলামী আন্দোলনের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগের ইতিহাস রয়েছে। ভবিষ্যতেও যে কোন ত্যাগ শিকারের জন্য রুকনদের প্রস্তুত থাকতে হবে। সর্বস্তরের জনশক্তিকে জনগণের পাশে দাঁড়াতে উদ্ধুদ্ধ করতে হবে। সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের পথচলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।’

তিনি শুক্রবার (২৬ জুন) সিলেট মহানগরের সদর উপজেলা জামায়াতের রুকন শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সদর উপজেলা আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রিন্সিপাল আল ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত রুকন (সদস্য) শিক্ষা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন।

দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

রুকন (সদস্য) শিক্ষা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- সদর উপজেলা জামায়াত নেতা আব্দুল লতিফ লালা, এডভোকেট মমিনুজ্জামান, আমিনুর রহমান, জৈন উদ্দিন ও ৮নং কান্দিগাও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ প্রমূখ।