প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ ১৯:২৪ (সোমবার)
সিলেটে হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের কোতোয়ালী থানা কমিটিকে সংবর্ধনা

ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা ও ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. মিনহাজুর রহমান মিনহাজ-এর উদ্যোগে হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের কোতোয়ালী থানা নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর আগপাড়াস্থ মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান।

প্রধান বক্তার বক্তব্যে মো. মিনহাজুর রহমান মিনহাজ বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে সুশাসনের পরিবেশ সৃষ্টি হয়েছে। কোনো অপশক্তি আমাদের সম্প্রীতি ও ঐক্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী মাসুম, হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের জেলা সদস্যসচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, কোতোয়ালী থানা কমিটির নবনির্বাচিত আহ্বায়ক সবুজ তালুকদার, সদস্যসচিব ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য বি.পি. দেব শুভ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সঞ্জয় সিংহ।

এ সময় যুগ্ম আহ্বায়কদের মধ্যে উপস্থিত ছিলেন মিন্টু সিংহ, সুজিত কুমার দেব, সুদীপ চৌধুরী কৃষ্ণ, বকুল পুরকায়স্থ, হিরন্ময় দেব হকেন ও জয়দীপ চৌধুরী মাধব।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন ১৮ নম্বর ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত আহ্বায়ক শিমুল চক্রবর্তী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি মঈনুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি ডি.এইচ. খান মিশু, সাবেক ছাত্রনেতা নুপুর ভট্টাচার্য, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সিরাজ আহমদ, ১৯ নম্বর ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক এনাম খান।

এছাড়া মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার ক্রীড়া সম্পাদক মাজহারুল হক চৌধুরী মান্না, সৈয়দ সালিম আহমদ, রাহেল আহমদ চৌধুরী, সৈয়দ সাদি জামান, রেদোয়ান আহমদ, পলাশ চন্দ্র, সজল কান্তি কর, রাজিব রায়, তিলক প্রবাল দত্ত, সেবরাজ মজুমদার মান্না, শুভরাজ সুব্রত চক্রবর্তী শুভ্রসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।