প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬ ১৯:৫৫ (শুক্রবার)
সাতছড়িতে উদ্যানে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অবস্থিত ‘সাতছড়ি মাসুম বিল্লাহ হোটেল’-এ অস্বাস্থ্যকর ও মানহীন পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে, চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হোটেলটিতে বিভিন্ন ধরনের অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়ে। বিশেষ করে অস্বাস্থ্যকর ও মানহীন পরিবেশে খাবার রান্নার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় হোটেল কর্তৃপক্ষকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।