প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬ ২০:৪৭ (শনিবার)
সিলেটে টানা চতুর্থবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের স্বীকৃতি

ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সিলেট সদর উপজেলায় টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছে মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা।

শুক্রবার (৩ জুলাই) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন।

একই অনুষ্ঠানে মাদরাসাটির সুপারিনটেনডেন্ট সৈয়দ কুতবুল আলম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মাননা গ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্তির পর প্রতিক্রিয়ায় সৈয়দ কুতবুল আলম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টানা চারবার এ স্বীকৃতি অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও সুশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসাকে আরও সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে নেওয়ার তাওফিক দান করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।