ছবি: সংগৃহীত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের হরিপুর (কাশিপাড়া) শিব মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে চয়ন পালকে সভাপতি এবং শংকর সেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি চয়ন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর সেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট পূজা পরিষদের সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন।
প্রধান বক্তা ছিলেন এডভোকেট রঞ্জন ঘোষ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা আহ্বায়ক সত্যেন্দ্র দেব, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী, সিলেট পূজা পরিষদের সহ-কোষাধ্যক্ষ কনিস্ক দে সানি, ওসমানীনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব দিলীপ দেব, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য পাপ্পু বর্হি, ছাত্র ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব মিথিল পাল প্রান্ত এবং সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য দিপক দাস প্রমুখ।
সম্মেলনে বক্তারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।