প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬ ২২:১৫ (রবিবার)
সিলেটে দুই দিনের কার্ভিং ও ফুড প্লেটিং কর্মশালা, নিবন্ধন শুরু

ছবি: সংগৃহীত

সিলেটে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দুই দিনের বিশেষ কার্ভিং ও ফুড প্লেটিং কর্মশালা। জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত শেফ অভিরুপ এবং দেশের অন্যতম কার্ভিং শিল্পী আবিদার যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, আগামী ১৭ ও ১৮ জুলাই প্রতিদিন বিকেল ৩টা থেকে কর্মশালা শুরু হবে। নতুন কিছু শেখার আগ্রহী, বিশেষ করে খাবারের পরিবেশন ও নান্দনিক সাজসজ্জাকে শিল্পে রূপ দিতে আগ্রহীদের জন্য এটি একটি ব্যতিক্রমী আয়োজন।

দুই দিনের এই কর্মশালায় অংশগ্রহণকারীরা ইউনিক কার্ভিং ও ফুড প্লেটিং কৌশল, রান্নার বিভিন্ন কার্যকর টিপস ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য থাকবে সার্টিফিকেট, স্ন্যাকস ও আকর্ষণীয় উপহার। নারী ও পুরুষ- উভয়ের জন্যই অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আগ্রহীদের পূর্ণ নাম (সার্টিফিকেট অনুযায়ী), মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আয়োজকদের ইনবক্সে অথবা ০১৯২২-৫৯৬০৬১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আয়োজকরা জানান, আসন সংখ্যা সীমিত। তাই আগ্রহীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

কর্মশালাটি অনুষ্ঠিত হবে আলপনা-১৪, আদিত্যপাড়া, শিবগঞ্জ, সিলেটে। ভেন্যুটি শিবগঞ্জ কিচেন মার্কেটের পাশের গলি এবং শাকিল কমিউনিটি সেন্টারের পাশে অবস্থিত।