প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ ১৭:৫৬ (সোমবার)
সিলেটে বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে 'মিট অ্যান্ড গ্রিট' অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সম্মানে 'মিট অ্যান্ড গ্রিট' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউকে এনআরবি সোসাইটির আয়োজনে রোববার (৫ জুলাই) দুপুর ২টায় নগরীর জিন্দাবাজারস্থ মেহমান রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি ছিলেন, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, অতিরিক্ত সচিব বদরুন নাহার, ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর এম আহমেদ জুনেদ এবং মো. জামাল উদ্দিন।

আলোচনা সভায় প্রবাসীদের সঙ্গে দেশের যোগাযোগ, বিমানসেবা উন্নয়ন, পর্যটন খাতের সম্ভাবনা এবং প্রবাসীদের বিভিন্ন প্রত্যাশা নিয়ে মতবিনিময় করা হয়। আলোচনা সভা শেষে মাননীয় মন্ত্রীসহ সম্মানিত অতিথিদের সম্মানে মেহমান রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মেহমান রেস্টুরেন্টের ডিরেক্টর ফেরদৌস আলম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ডিরেক্টর মো. জহির হোসাইন, মেহমান রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহেদ আহমদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মিজান আহমদ, সাংবাদিক সাইফুল তালুকদার, ফটোসাংবাদিক হুমায়ুন কবির লিটন, সাংবাদিক মাজহারুল ইসলাম ডালিমসহ সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাবৃন্দ, ভারপ্রাপ্ত সিভিল এভিয়েশন সচিব, ইউকে এনআরবি সোসাইটির সদস্যবৃন্দ এবং মেহমান রেস্টুরেন্টের পরিচালকবৃন্দ।

অনুষ্ঠানে মেহমান রেস্টুরেন্টের পক্ষ থেকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি উপস্থিত সকল সম্মানিত অতিথির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বেসামরিক বিমান ও পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক মতবিনিময়ের ক্ষেত্র তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।