প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ ১৬:০৮ (বৃহস্পতিবার)
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা আজ বুধবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম যুক্তরাজ্য সফর। সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
যুক্তরাজ্যে পৌঁছালে তাঁকে স্বাগত ও শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিশ্বনাথ ও ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ।
তিনি যাত্রা পথে সকলের দোয়া কামনা করেছেন।