প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ ১৫:৪৮ (বুধবার)
সিলেটে পুলিশের টি/য়ারগ্যাস গ্রে-নে-ড উদ্ধার করলো র‌্যাব

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে  পরিত্যক্ত ৩ টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব-৯। গত ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া এসব টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করা হলেও এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব সূত্রে জানা গেছে, রোববার (২১ জুলাই) রাত ১২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সদর কোম্পানির একটি দল দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় খবর আসে ফেঞ্চুগঞ্জ রোডস্থ সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থানে অস্ত্রের মজুদ থাকতে পারে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে একটি শপিং ব্যাগ উদ্ধার করে র‍্যাব। পরে ব্যাগটি খুলে তিনটি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড পাওয়া যায়।

র‍্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত এসব টিয়ারগ্যাস গ্রেনেড বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা থেকে লুট করা হয়েছিল। তবে অভিযানের সময় পরিত্যক্ত স্থানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে র‍্যাবের তদন্ত কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে র‍্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। এই সময়ের মধ্যে তারা ৩টি স্বর্ণপদক প্রাপ্তি সমতুল্য সাফল্য দেখিয়েছে, যেখানে ৪৯টি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ব্যাপক পরিমাণ বিস্ফোরক এবং ১৫৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।