ছবি: সংগৃহীত
বিদেশে কর্মী পাঠানোর নামে নানা অনিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার।
সোমবার (২০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন অমান্য ও জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইস্যুর শর্তানুসারে ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩’ এবং ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩’ সহ সংশ্লিষ্ট সকল বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ উঠেছে যে, তালিকাভুক্ত এই ৪৯টি এজেন্সি দ্য পেনাল কোডের ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযুক্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে তাদের লাইসেন্স বাতিল করা হয়।
লাইসেন্স বাতিল হওয়া ৪৯টি রিক্রুটিং এজেন্সিগুলো হলো:
১. ইউনিক ইস্টার্ন (প্রাইভেট) লিমিটেড। ২. অরবিটালস এন্টারপ্রাইজ । ৩. মেসার্স শাহীন ট্রাভেলস। ৪. আরভিং এন্টারপ্রাইজ। ৫. হায়দরী ট্রেড ইন্টারন্যাশনাল। ৬. রাব্বি ইন্টারন্যাশনাল । ৭. জহরাত অ্যাসোসিয়েট। ৮. ৪ সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড। ৯. মেসার্স বিনিময় ইন্টারন্যাশনাল। ১০. আকাশ ভ্রমণ লিমিটেড।
১১. মেসার্স কিউ. কে. কুইক এক্সপ্রেস লিমিটেড। ১২. ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড। ১৩. জিএমজি ট্রেডিং (প্রাইভেট) লিমিটেড। ১৪. সাদিয়া ইন্টারন্যাশনাল। ১৫. দ্য সুপার ইস্টার্ন লিমিটেড। ১৬. এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড। ১৭. মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল। ১৮. মিডওয়ে ওভারসিজ লিমিটেড। ১৯. মদিনা ওভারসিজ। ২০. আল-খামিস ইন্টারন্যাশনাল।
২১. নিউ এজ ইন্টারন্যাশনাল। ২২. দহমশী কর্পোরেশন লিমিটেড। ২৩. গ্যালাক্সি কর্পোরেশন। ২৪. সুলতান ওভারসিজ। ২৫. প্রভাতী ইন্টারন্যাশনাল। ২৬. ম্যানিসপাওয়ার কর্পোরেশন। ২৭. আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ২৮. আহমেদ ইন্টারন্যাশনাল। ২৯. আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড। ৩০. দরবার গ্লোবাল ওভারসিজ।
৩১. নাতাশা ওভারসিজ। ৩২. অপরাজিতা ওভারসিজ। ৩৩. ৫এম ইন্টারন্যাশনাল লিমিটেড। ৩৪. স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড। ৩৫. জান্নাত ওভারসিজ। ৩৬. বিএম ট্রাভেলস লিমিটেড।
৩৭. বিএনএস ওভারসিজ লিমিটেড। ৩৮. রুবেল বাংলাদেশ লিমিটেড। ৩৯. অরবিটালস ইন্টারন্যাশনাল। ৪০. ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড।
৪১. আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি। ৪২. মেসার্স স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড। ৪৩. ব্রাদার্স ইন্টারন্যাশনাল। ৪৪. থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড। ৪৫. জেজি আলফালাহ ম্যানেজমেন্ট। ৪৬. ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড। ৪৭. পি. আর. ওভারসিজ লিমিটেড। ৪৮. মেসার্স এম. ই. এফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড। ৪৯. অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি।
এছাড়া আরও ৪২টি এজেন্সির নাম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যাদের কার্যক্রম এখন থেকে অবৈধ বলে গণ্য হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, বৈদেশিক কর্মসংস্থান খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অভিবাসী কর্মীদের অধিকার রক্ষায় নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। আইন অমান্যকারী যেকোনো এজেন্সির বিরুদ্ধে আগামীতেও এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।